জন্মক্ষত

হাজারো জন্মের মাঝে কিছু জন্মক্ষত থাকে   

এইসব ক্ষত কত ক্ষতিকর জানে না জন্মান্ধ প্রাজ্ঞজন

সৃষ্টিশীল আনন্দে মুখর হওয়ার কিছু নেই

সামান্য ক্ষত থেকে হতে পারে কশেরুকা-ক্যানসার

বিষাক্ত জীবাণুতে ভরেছে আজ সমগ্র পৃথিবী

 

প্রতি জন্মে দৃষ্টি অনিবার্য

আবর্জনা সৃষ্টি বরাবরই অলক্ষুনে কাজ

প্রতিবন্ধী কবিতার কোনো ব্যাকরণ নেই

পঙ্গু সংগীতের কোনো রেওয়াজ চলে না

ক্ষতিকর জন্মক্ষত আজীবন বোঝা।