লাল রক্ত মোরগের ঝুটিতে বিষণ্ন ভোর,
ভুলচুকের নতুন কটিবন্ধ পরা মেঘবতী ঘুম
আলু পটল থেকে তিতিকাকা পর্যন্ত চৈতন্যের চিত্কার,
বেলা ফুরিয়ে গেলে ভুলগুলোর দীর্ঘশ্বাস হয়ে ওঠা
রাস্তা দিয়ে হেঁটে যায় মগ্নচৈতন্যের আকাশ একা একা,
মহাচেতনার সেই রাস্তা আর মেরামত করা হয় না,
এ, ভুলপথে গিয়ে ভুল রাস্তায় ফিরে আসার রিলে দৌড়।