বদলগাছীতে আমের মুকুলে ছেয়ে গেছে গাছ। উপজেলা সদরসহ মথুরাপুর, গয়েসপুর, গবোরচাঁপা, জালালপুরে বাগানগুলোতে দেখা যাচ্ছে থোকায় থোকায় আমের মুকুল। বাগানমালিক মিজানুর রহমান বলেন, আমার বাগানে ৪৮০টি গাছে আমের মুকুল এসেছে। আশা করছি ফলন ভালো হবে। কয়েক দিন পর থেকে পরির্চযা শুরু করব।
দাড়িশন গ্রামের বাগানমালিক রেজাউল ইসলাম জানান তার প্রায় ৪০০ গাছে মুকুল এসেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী বলেন, বর্তমানে শীতের প্রকোপ কমে যাওয়ায় প্রতিটি গাছেই আমের ভালো মুকুল এসেছে। আশা করা যায় এবার ফলন ভালো হবে।