লালমোহনে খাল দখল করে মার্কেট নির্মাণ

লালমোহনে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে আবু তাহের নামের এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম পুলিশ নিয়ে স্থানীয় আনিচল বাজারে অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে আটক করেন।

উপজেলা ভূমি অফিসের নাজির আসাদুল হক জানান, বুধবার আনিচল বাজারসংলগ্ন খাল দখল করে আরসিসি পিলার ও ছাদ ঢালাই দিয়ে মার্কেট নির্মাণ করছিল আবু তাহের। খবর পেয়ে ইউনিয়ন ভূমি অফিসের লোকজন গিয়ে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়। তা অমান্য করে রাতের আঁধারে আবারও কাজ করলে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। পরে বৃহস্পতিবার সকালে সেখানে অভিযান চালিয়ে আবু তাহেরকে আটক করা হয়।