চান্দিনায় মাদ্রাসা থেকে ছাত্রের লাশ উদ্ধার

কুমিল্লার চান্দিনায় মাদরাসাতুল আবরার নামে একটি কওমি মাদ্রাসা থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার বাড়েরা ইউনিয়নের নরসিংহপুর এলাকার ঐ কওমি মাদ্রাসার ছাত্রদের বেডিংয়ের স্তূপের নিচ থেকে রায়হান হোসেন (১০) নামের ঐ ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার শিক্ষকসহ চার জনকে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চান্দিনা ও দাউদকান্দি থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।