বিরামপুর উপজেলার বিনাইল গ্রামে গৃহবধূ সুবর্না বেগমকে হত্যার অভিযোগে পুলিশ তার স্বামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আটক আব্দুল মান্নানকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে প্রকাশ, বিনাইল গ্রামের আবজাল হোসেনের মেয়ে সুবর্না বেগমকে তার স্বামী একই গ্রামের আব্দুল মান্নান মঙ্গলবার রাতে শ্বাসরোধ করে হত্যা করে। বুধবার আব্দুল মান্নানকে প্রতিবেশীরা বাড়িতে আটকে রেখে খবর দিলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় নিহতের বাবা আবজাল হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার এসআই এরশাদ আলী জানান, বৃহস্পতিবার নিহত গৃহবধূর লাশ দিনাজপুর মর্গে এবং আসামি আব্দুল মান্নানকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।