স্ট্যান্ডার্ড ব্যাংকের অ্যাপ থেকে বিকাশে টাকা আসবে অনায়াসে

স্ট্যান্ডার্ড ব্যাংকের সব গ্রাহক এখন তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘এসবিএল ডিজিব্যাংকিং’ ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তাত্ক্ষণিক যে কোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এ উপলক্ষ্যে সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ‘ফান্ড ট্রান্সফার’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, ইভিপি ও সিআইটিও সুফী তোফায়েল আহেমদ, সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং বিকাশের হেড অব স্ট্র্যাটেজি আলী আহমেদ উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি