আগের কার্যদিবস কিছুটা উত্থান হলেও গতকাল বৃহস্পতিবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫ দশমিক ০১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ দশমিক ০১ পয়েন্ট এবং সিডিএসইটি শূন্য দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৩৬ দশমিক ৩৩ পয়েন্টে এবং ১ হাজার ১৮০ দশমিক ৪০ পয়েন্টে। অপর সূচক ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১০ দশমিক ৬৯ পয়েন্টে। গতকাল ডিএসই ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৬৯ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ১ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪টির বা ৯ দশমিক ৬৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৪টির বা ৬৬ দশমিক ৬৭ শতাংশের এবং ৮৩টির বা ২৩ দশমিক ৬৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১২ দশমিক ৮৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৪২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বেড়েছে, কমেছে ১৫৪টির আর ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।