ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রাইম ইনসিওরেন্সের শেয়ারে। এ কারণে কোম্পানিটি দরপতনের তালিকায় শীর্ষে উঠেছে। ডিএসই সূত্রে জানা গেছে, প্রাইম ইনসিওরেন্সের শেয়ারের দাম আগের দিনের চেয়ে ১২ দশমিক ৪৪ শতাংশ কমেছে। এ কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির মোট ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে জিলবাংলা সুগার। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। এ কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩১ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে। জিলবাংলা সুগারের মোট ৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। শ্যামপুর সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৮ শতাংশ কমায় কোম্পানিটি দরপতনের তালিকায় তৃতীয় স্থানে আছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে। মোট ১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে শ্যামপুর সুগারের। দরপতনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইনসিওরেন্স, এনার্জিপ্যাক পাওয়ার, জেনারেশন নেক্সট, অ্যাপোলো ইস্পাত, গ্লোবাল ইনসিওরেন্স এবং মীর আক্তার হোসাইন।