২০১৩ সালের পর থেকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে পদোন্নতি বন্ধ। প্রায় আট বছর হতে চলল কোনো পদেই পদোন্নতি নেই। অনেক কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি ছাড়াই অবসরে গেছেন এবং যাবেন বলে মনে হচ্ছে। কেন পদোন্নতি দেওয়া হচ্ছে না বা এর প্রকৃত কারণ কেউ জানে না। ২০ বছরের বেশি চাকরির অভিজ্ঞতাসূত্রে পদোন্নতি ন্যায্যভাবেই প্রাপ্য। এমনও আছে ২৮/২৯ বছর ধরে একই পদে কর্মরত। এত দীর্ঘদিন চাকরি করার পরেও পদোন্নতি না হওয়াটা খুবই হতাশাজনক। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বিষয়টির প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক