উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো পরিহার করুন

যে কোনো অনুষ্ঠান যেমন জন্মদিন থেকে শুরু করে বিয়েতে এখন চারদিকে সাউন্ড বক্স লাগিয়ে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান বাজানো হয়। কখনো কখনো এটি ভোর অবধি অব্যাহত থাকে। এতে অনেকেই সমস্যার সম্মুখীন হন, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং শিশুরা। যারা হূদরোগ ও মাইগ্রেনসহ অন্যান্য রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রেও তীব্র আওয়াজ ক্ষতিকর প্রভাব ফেলে। সারা রাত এসব আওয়াজে ঘুমাতে না পেরেও অনেকে অসুস্থ হয়ে পড়েন। যাঁরা উচ্চ শব্দে সাউন্ড বক্স ব্যবহার করছেন, তাঁরা সাময়িক আনন্দ উপভোগ করতে গিয়ে অন্যের ক্ষতিসাধন করছেন। যেহেতু সাউন্ড বক্সের আওয়াজ অনেকের বিপদ ডেকে আনে, সেহেতু এই বিষয়ে সবার সচেতন হওয়া উচিত।

আনিকা তাবাসসুম রিশা

বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা