বঙ্গবন্ধু সম্মোহনী নেতা ছিলেন, বাংলায় অনেক নেতা জন্মেছে কিন্তু বঙ্গবন্ধুর মতো মানুষের মনের ভেতরে আর কেউ প্রবেশ করতে পারেনি। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল বঙ্গবন্ধুর মূল লক্ষ্য। ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু:ভিশনারি অ্যান্ড ক্যারিশমাটিক লিডার’ শিরোনামের অনুষ্ঠানে মূল আলোচক প্রখ্যাত ইতিহাসবিদ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এসব কথা বলেন। বুধবার ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল রিলেসন্স বিভাগ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এই অনলাইন সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের চেয়ারপারসন, ডক্টর রফিকুল হুদা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্বদ্যািলয়ের ইতিহাস বিভাগের সভাপতি, অধ্যাপক ডক্টর এন এইচ এ মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল রিলেসন্স বিভাগের চেয়ারপারসন, অধ্যাপক ডক্টর মোবারক হোসেন খান। —প্রেস বিজ্ঞপ্তি