ব লি উ ড শী র্ষ ৫

হোয়াই চিট ইন্ডিয়া

 

সৌমিক সেন পরিচালিত কমেডি ড্রামা ধাঁচের সিনেমায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, অসাধুতা, নৈতিকতার অধঃপতন ইত্যাদি তুলে ধরা হয়েছে। এখানে ইমরান হাশমি অভিনয় করেছেন ভিন্ন ধরনের একটি চরিত্রে। আগে তাকে যে ধরনের সিনেমায় দেখা যেত, এবারের সিনেমা ‘হোয়াই চিট ইন্ডিয়া’ তার চেয়ে আলাদা বলা যায়। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন মডেলিং জগত্ থেকে আসা নতুন মুখের নায়িকা শ্রেয়া ধনন্ত্বরি।