দেশকে করোনামুক্ত করতে সবাই টিকা গ্রহণ করুন -------------- তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেছেন, আপনারা নির্ভয়ে ও প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল হয়ে টিকা গ্রহণ করুন এবং দেশকে করোনামুক্ত করতে সহযোগিতা করুন। সকলে ঐক্যবদ্ধভাবে করোনার বিরুদ্ধে টিকা গ্রহণের সংগ্রামে নামলে ইনশাআল্লাহ আমরা করোনামুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুযায়ী দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারব।

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানানোর সময় তিনি এসব কথা বলেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন কক্সবাজার-৩-এর সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল।

এ সময় মন্ত্রী আরো বলেন, সরকারের উন্নয়ন দেখে বিএনপি এখন ষড়যন্ত্রে লিপ্ত। তাদের অপপ্রচারে বিচলিত না হয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করে জনগণকে সঙ্গে নিয়ে উচিত জবাব দিতে হবে।