আজাদুল ইসলাম
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর মুন্ডা সম্প্রদায়ের শিক্ষা ও সংস্কৃতি বিকাশের প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো ২ দিনব্যাপী ৮ম জাতীয় মুন্ডা সম্মেলন। নজিপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে জাগকে উঠুক মুন্ডা সংগঠনের উদ্যোগে গত ১৮ ও ১৯ জানুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার, এমপি। জাগকে উঠুক মুন্ডার আহ্বায়ক সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী দিনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কনক সারোয়ার, বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল, আদিবাসী যুব পরিষদের উপদেষ্টা মোশারফ হোসেন চৌধুরী, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নরেন পাহান, কবি মারিয়া আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে মুন্ডা ছেলেমেয়েদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্যদিকে গত ১২ থেকে ১৪ জানুয়ারি দেওয়ানপুরে উড়াও ছাত্রছাত্রীদের ৩৫তম জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যোগেশ উড়াও-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ছলিম উদ্দীন তরফদার সেলিম, এমপি। এ সম্মেলনে বিভিন্ন জেলা থেকে আগত উড়াও ছাত্রছাত্রীরা তাদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে।