হাতে সময় বাকী মাত্র ১ দিন নির্বাচনের পূর্ব মুহূর্তে বেশ জমে উঠেছে ডামুড্যা পৌর নির্বাচনের প্রচারণা। তবে এ প্রচারণায় নৌকার পক্ষে ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে ছাত্রলীগের এক ঝাক তরুণ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) শরীয়তপুর ডামুড্যা পৌর নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পাশাপাশি তারা বর্তমান সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন এবং নৌকার মেয়রপ্রার্থীকে ভোট দেয়ার অনুরোধ জানান।
এসময় নির্বাচনী প্রচার-প্রচারণায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপুর নেতৃত্বে শরীয়তপুর-১ আসনের সাংসদপুত্র দানিব বিন ইকবাল, শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, শরীয়তপুর জেলা ছাত্রলীগ নেতা আসাদুজজামান শাওন, জাহাঙ্গীর চৌকিদার, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, রাসেল জমাদ্দার, জেলা ছাত্রলীগ নেতা আদনান শামীম ও ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ডামুড্যা পৌরসভা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ডামুড্যা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
ফাহাদ হোসেন তপু বলেন, ২০২১ সাল এবং ২০৪১ সালে শেখ হাসিনা ১০০বছরের যে ডেল্টা প্ল্যান হাতে নিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে ও শরীয়তপুর জেলাকে ডিজিটাল এবং আধুনিক করার লক্ষ্যে শিক্ষাখাতে, বিদ্যুৎখাতে, সড়ক যোগাযোগের ক্ষেত্রে ,আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই ৷
ইত্তেফাক/এমএএম