মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
ভাগ
১. কোনো ভাগ অঙ্কে ভাজ্য এবং ভাজক সমান হলে ভাগফল কত হবে?
উত্তর:১।
২. ৩০১৫ কে ১০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
উত্তর:১৫।
৩. ভাজক ৭৫। ভাগশেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ। ভাগশেষ কত?
উত্তর:২৫।
৪. দুইটি সংখ্যার গুণফল ২৫৬। একটি সংখ্যার ৪ গুণ ১৬ হলে অপরটি কত?
উত্তর:৬৪
৫. একটি সংখ্যার ৩ গুণ ৩৩ হলে সংখ্যাটি কত?
উত্তর:১১।
৬. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ৯ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর:১১১১১।
৭. ভাজ্য ০ হলে, ভাগফল কত হবে?
উত্তর:ভাগফল ০।
৮. ভাজ্য ১৮৯০, ভাগশেষ ০, ভাজক ৪৫, ভাগফল কত?
উত্তর:৪২।
৯. দুইটি সংখ্যার গুণফল ১০৫০। এদের একটি ১০ হলে, অপরটি কত?
উত্তর:১০৫
১০. দুইটি সংখ্যার গুণফল ৮৯২৫। একটি সংখ্যার ৫ গুণ ১২৫ হলে অপর সংখ্যাটি কত?
উত্তর:৩৫৭
১১. কোনো ভাগ অঙ্কে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে ভাগশেষ কত?
উত্তর:১৫০।
১২. ১ ডজন কলার দাম ৯০ টাকা হলে ১ হালি কলার দাম কত?
উত্তর:৩০ টাকা।
১৩. ৫টি পেন্সিলের দাম ৩০ টাকা হলে, ১ ডজন পেন্সিলের দাম কত?
উত্তর:৭২ টাকা।
১৪. ১০০৮ ঘণ্টায় কত দিন?
উত্তর:৪২ দিন।
১৫. দুইটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেয়া থাকলে অপর সংখ্যা নির্ণয়ের সূত্র কী?
উত্তর: অপর সংখ্যা = দুইটি সংখ্যার গুণফল / একটি সংখ্যা।
মিরাজুল ইসলাম, প্রভাষক,
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
ব্রিটিশ শাসন
৬. ১৮৫৭ সালে সংঘটিত একটি বিদ্রোহের প্রেক্ষাপটে বাহাদুর শাহ পার্কে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। বিদ্রোহটির নাম কী? কার নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়? উক্ত বিদ্রোহটির তিনটি কারণ লেখ।
উত্তর:বিদ্রোহটির নাম সিপাহি বিদ্রোহ। মঙ্গল পান্ডের নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়।
সিপাহি বিদ্রোহের তিনটি কারণ-
১. সেনাবাহিনীতে সিপাহি পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল।
২. ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।
৩. ১৮৫৬ সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
৭. বাংলায় নব জাগরণের ফলাফল কী ছিল? পাঁচটি বাক্যে লেখ।
উত্তর:বাংলায় নবজাগরণের পাঁচটি ফলাফল-
১. ভারতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে।
২. ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়।
৩. ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়।
৪. পূর্ববঙ্গ ও আসাম নিয়ে একটি নতুন প্রদেশ গঠিত হয়।
৫. বাংলায় স্বদেশী চেতনার ব্যাপক বিস্তার ঘটে।
৮. একজন খ্যাতিমান সাহিত্যিক মনে করেন, নারী জাতি জেগে না উঠলে বাঙালি জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। বর্ণিত সাহিত্যিকের নাম কী? কেন তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়? সমাজ সংস্কারের ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য তিনটি অবদান উল্লেখ করো।
উপরের প্রশ্নের উত্তর আগামীকাল