নিয়মিত পাঠ :তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সৈয়দ মাহবুব হাসান আমিরী, শিক্ষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

 

 

১। কতটি মিডিয়ার সমন্বয়ে মাল্টিমিডিয়া গঠিত হয়?

ক) ১  খ) ২    গ) ৩    ঘ) ৪

২। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

ক) মাইক্রোসফট ওয়ার্ড                                 খ) মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট    

গ) মাইক্রোসফট এক্সেল                                 ঘ) মাইক্রোসফট এক্সেস

৩। আমরা অনেক মাধ্যমে ভাব প্রকাশ করি, তখন উক্ত মিডিয়াসমূহকে কী বলে?

ক) মাল্টিমিডিয়া

খ) ইন্টারনেট              

গ) প্রিন্ট মিডিয়া

ঘ) ইলেকট্রনিক মিডিয়া

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের জবাব দাও:

জনাব মাজহাব স্বনামধন্য কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। একজন বিদেশি প্রতিনিধি আগামীকাল তার কোম্পানির দেখার জন্য আসবে। তিনি তার ল্যাপটপে একটি প্রেজেন্টেশন তৈরি করেছেন এবং তিনি তা তাদের নিকট উপস্থাপন করবে।  তিনি উপস্থাপনার জন্য একটি সফটওয়্যারের সহায়তা নেন।

৪। কোন সফটওয়্যার উপস্থাপনার জন্য জনাব মাজহাব জন্য উপযুক্ত?

ক) মাইক্রোসফট এক্সেস                                খ) মাইক্রোসফট ওয়ার্ড

গ) মাইক্রোসফট এক্সেল                                 ঘ) মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

৫। জনাব মাজহাব সফটওয়্যার ব্যবহার করে...

i. অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপন করবে।

ii. সাউন্ড এবং ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখাবে।

iii. অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii             

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

৬। কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার সর্বোত্তম উদাহরণ?

ক) সিনেমা        খ) টেলিভিশন       গ) ভিডিও গেম    ঘ) ভিডিও

৭। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে কী তৈরি করা হয়?

ক) ওয়ার্ড                খ) ডকুমেন্ট  

গ) রেকর্ড                ঘ) ডাটাবেজ

৮। ওয়ার্ড ডকুমেন্ট লেখা শেষ হলে প্রথম কাজ কোনটি?

ক) লেখা সাজানো

খ) বানান সংশোধন     

গ) প্যারাগ্রাফ সাজানো

ঘ) ফন্ট নির্বাচন

৯। বানান সংশোধনের কাজ কে বলা হয়?

ক) কম্পোজ করা   খ) ওয়ার্ড প্রসেসিং              গ) ফরম্যাটিং করা  ঘ) প্রুফ দেখা

 

 

০