নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ৩ হাজার লোকের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে শুক্রবার সকালে স্থানীয় একটি মাঠে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক হারুন অর রশীদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, বগুড়া সেনাবাহিনীর ১১ পদাতিকের মেজর রুহুল আমিন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ফজলে রাব্বী বকু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেজর রুহুল আমিন জানান, পর্যায়ক্রমে নওগাঁর বাকি ১০টি উপজেলায় এই ম্যারাথন অনুষ্ঠিত হবে।