জয়পুরহাটে ২২৮ শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নেই

জয়পুরহাট  প্রতিনিধি

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার থাকার সরকারি নির্দেশনা থাকলেও জয়পুরহাটে মাধ্যমিক পর্যায়ে ২২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নেই। জয়পুরহাট জেলা শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আরাফাত জানান, মাধ্যমিক পর্যায়ে জেলায় ৩১১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ২০২০ সালের হিসাব অনুযায়ী এসবের মধ্যে ২২৮টিতেই কোনো শহিদ মিনার নেই। এ ব্যাপারে একটি তালিকা করে জেলা পরিষদের কাছে হস্তান্তর করেছি। তারা পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণ করবে বলে আশা করছি। জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জানান, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণের জন্য জেলা পরিষদকে জানানো হয়েছে।