খুলনায় গাড়ির হেলপারকে কুপিয়ে হত্যা

খুলনা অফিস

খুলনায় বৃহস্পতিবার রাতে সোহাগ পরিবহনের হেলপারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. সাব্বির শেখ (১৭)। সে বাগেরহাট সদর উপজেলার ধুমকালিপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। সোনাডাঙ্গা থানার ওসি মো. মমতাজুল হক জানান, সাব্বিরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের রহস?্য উদ্ঘাটন ও জ?ড়িতদের গ্রেফতারে পুলিশ তদন্ত করছে। তবে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। ওসি আরো জানান, বৃহস্পতিবার রাতে সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নগরীর শিববাড়ী মোড়ের কাউন্টারের সামনে রাখা হয়। এরপর চালক চলে গেলেও হেলপার সাব্বির শেখ বাসের মধ্যেই ছিল।