আটক ৪
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
হাকিমপুর উপজেলায় অপহূত মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেন উদ্ধার হয়েছেন। এ সময় আটক করা হয়েছে চার অপহরণকারীকে। বৃহস্পতিবার বিকালে এই অভিযান চালায় পুলিশ। শুক্রবার আসামিদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, অপহূত আনোয়ার হোসেন উপজেলার রাউতারা গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে। আটককৃতরা হলেন—আবু জাফর, ইসমাইল, গোলাম মোস্তফা এবং তার স্ত্রী নাজমিন বেগম। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গত বুধবার সন্ধ্যায় আনোয়ার হোসেন বাড়ি থেকে পাঁচবিবির উদ্দেশ্যে বের হন। এ সময় হিলি থেকে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে তার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে অপহূতের ছেলে বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন। বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ইউনিয়নের কাটাগাড়ী গ্রাম থেকে স্বামী-স্ত্রীসহ চার অপহরণকারীকে আটক করা হয়। শুক্রবার সকালে আসামিদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।