মিঠামইনে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মিঠামইন থানায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করলে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে যুবক রিমনকে পুলিশ গ্রেফতার করে। মো. রিমন মিয়া মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের বাজার হাটি গ্রামের হান্নান মিয়ার ছেলে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানি বলেন, স্কুলছাত্রী নিজে বলেছে ঐ ছেলে তাকে ধর্ষণের চেষ্টা করেছিল। মামলার পর অভিযান চালিয়ে প্রধান আসামি রিমনকে গ্রেফতার করা হয়েছে।