কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
সিলেট-আখাউড়া সেকশনের শমশেরনগরে ট্রেনের চাকার নিচে পড়ে কিশোর শান্ত মিয়ার এক পায়ের গোড়ালি কেটে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় শমশেরনগর স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কিশোরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী ৯ নম্বর আপ সুরমা মেইল ট্রেনটি শুক্রবার সকাল সাড়ে ৭টায় শমশেরনগর স্টেশন অতিক্রম করে। শান্ত মিয়া তখন রেলপথ এলাকায় ঘাস কাটছিল। কিছুক্ষণের মধ্যেই ডাউন আউটার সিগনাল এলাকায় ট্রেনটির চাকার নিচে পড়ে শান্ত মিয়ার একটি পায়ের গোড়াালি কেটে যায়। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।