আজ বড় ম্যাচ, মুখোমুখি বসুন্ধরা-শেখ জামাল

প্রিমিয়ার লিগের খেলা চলবে

পয়েন্ট তালিকা

ক্লাব              ম্যাচ জয় ড্র  হার       গোল          পয়েন্ট

বসুন্ধরা কিংস       ৭      ৭    ০   ০   ১৬/২ ২১

শেখ জামাল         ৬      ৫    ১   ০   ১৯/৮ ১৬

শেখ রাসেল         ৭      ৫    ১   ১    ১২/৬ ১৬

আবাহনী              ৭      ৪    ৩   ০   ১৩/৬ ১৫

সাইফ স্পোর্টিং     ৬      ৩    ১   ২    ১০/৯ ১০

মোহামেডান         ৭      ২    ৩   ২    ১০/১০    ৯

চট্টগ্রাম আবাহনী    ৭      ২    ২   ৩   ৬/৭   ৮

রহমতগঞ্জ            ৭      ২    ২   ৩   ৬/৭   ৮

পুলিশ এফসি       ৬      ২    ১   ৩   ৫/৫   ৭

মুক্তিযোদ্ধা           ৭      ১    ১   ৫   ৫/১৩ ৪

উত্তর বারিধারা     ৭      ০    ৪   ৩   ৮/১৩ ৪

ব্রাদার্স ইউনিয়ন    ৬      ০    ১   ৫   ৫/১৩ ১

আরামবাগ           ৬      ০    ০   ৬   ২/১৮ ০

স্পোর্টস রিপোর্টার

মার্চে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল হচ্ছে না। করোনার সময়ে অনেক দেশই আসতে চাইছে না। বাফুফে যেসব দেশের সঙ্গে যোগাযোগ করেছিল তাদের কাছ থেকে সাড়া পাচ্ছে না। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন বঙ্গবন্ধু হওয়ার কোনো সুযোগ দেখছি না। এই সময় যাদের সঙ্গে কথা হয়েছে তারা করোনার কথাটাই বেশি গুরুত্ব দিচ্ছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ যদি হতো তাহলে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হয়ে লিগ বন্ধ থাকত। যেহেতু বঙ্গবন্ধু গোল্ডকাপ হওয়ার সম্ভাবনা নেই, তাই লিগের খেলাটাই চলবে। এমনটাই জানালেন বাফুফের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘২৩ ফেব্রুয়ারি পর্যন্ত লিগের খেলার ফিকশ্চার দেওয়া ছিল। এটা এখন কন্টিনিউ করব। আরো তিন রাউন্ড খেলা হবে। ৬ মার্চ পর্যন্ত খেলা হবে।’

মার্চে বিশ্বকাপ বাছাইয়ের খেলা। তাই ৬ মার্চ পর্যন্ত লিগ হবে। তারপরই জাতীয় দলের অনুশীলন শুরু হতে পারে।

যদিও বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপের খেলা আয়োজনের নতুন কোনো ভেন্যু নির্ধারণ হয়নি। তার পরও বাফুফে ধরে নিচ্ছে হোম ভেন্যুর খেলাগুলো বাংলাদেশেই হবে। বঙ্গবন্ধু কাপের নির্দিষ্ট কোনো খবর নেই তাই বাফুফে এখন লিগের দিকে চোখ রাখছে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ লিগের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। কঠিন লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 

বসুন্ধরা একমাত্র দল ৭ খেলায় কোনো হার নেই তাদের ঘরে। নেই ড্র। জয়রথ নিয়ে ছুটছে বসুন্ধরা কিংস। আর অন্যদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল একটি ড্র করেছে আবাহনীর বিপক্ষে। ম্যাচ একটা কম খেলে। প্রত্যেকটা ম্যাচ ভালো খেলে আসছে শেখ জামাল। দর্শক উপভোগ্য ম্যাচ দেখা যাবে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। 

টঙ্গীতে খেলা হলেই পয়েন্ট পায় উত্তর বারিধারা

টঙ্গীতে শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম উত্তর বারিধারা ক্লাবের জন্য দারুণ একটা মাঠ। এখানে খেলা হলেই উত্তর বারিধারা পয়েন্ট পাচ্ছে। মোহামেডানকে থামিয়ে ১ পয়েন্ট নিয়েছিল এবার মুক্তিযোদ্ধার সঙ্গে ১-১ গোলে ড্র করে আবার পয়েন্ট পেয়েছে উত্তর বারিধারা। গতকাল অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে অধিনায়ক সুমন রেজার গোলে এগিয়ে ছিল বারিধারা। দ্বিতীয়ার্ধে মুক্তিযোদ্ধার জাপানি অধিনায়ক উসুকে কাতোর গোলে ড্র হয় ম্যাচ।

আজকের খেলা

আবাহনী ও আরামবাগ। ৩টা মুন্সিগঞ্জ। শেখ জামাল ও বসুন্ধরা কিংস ও শেখ জামাল। সাইফ স্পোর্টিং ও শেখ রাসেল।

৩টা ৩০ এবং ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।