টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন চসিকের নবনির্বাচিতরা

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলররা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল শুক্রবার ঢাকা থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় যান তারা। এ সময় তারা জেয়ারত ও মোনাজাত করেন।