মনিরামপুরে ২৭ ঘণ্টা পর বাঁওড়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

মনিরামপুর (যশোর) সংবাদদাতা

মনিরামপুরের ঝাঁপা বাঁওড়ে সাঁতার কাটতে নেমে নিখোঁজ কলেজছাত্র শোয়েবের লাশ দীর্ঘ ২৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে ডুবুরিয়া তার লাশ উদ্ধার করে। যশোর সিটি কলেজের ছাত্র ছিলেন শোয়েব।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সাত-আট জন বন্ধুর সঙ্গে মনিরামপুরের ঝাঁপা বাঁওড়ে বঙ্গবন্ধু ভাসমান সেতু দেখতে যান শোয়েব। সেখানে এসে তিন বন্ধু একটি নৌকা ভাড়া করে বাঁওড়ে ঘুরতে যান। পরে তারা সাঁতার কাটতে নামলেও তাদের মধ্যে দুই জন উঠে আসতে পারলেও শোয়েব নিখোঁজ থাকে। লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।