শোক সংবাদ

ইঞ্জিনিয়ার আইয়ুব আলী খান

নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি বিভাগের প্রধান ও স্বাধীনতা চিকিত্সক

পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার  সভাপতি ডা. ফজলে এলাহী খানের পিতা সমাজসেবক ইঞ্জিয়ার আইয়ুব আলী খান (৮২) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি দুই ছেলে রেখে যান। ঐদিন রাতে মরহুমের গ্রামের বাড়ি সেনবাগ  উপজেলার সাতারপাইয়ার সোনাকান্দি গ্রামে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার জেলা শহর মাইজদীর কোট মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা শেষে শহরের স্টেডিয়াম পাড়ার পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।

ইঞ্জিনিয়ার আইয়ুব আলী খানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সোহেল, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমানসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

হোসনেয়ারা বেগম

কুমিল্লা নাঙ্গলকোটের মক্রবপুর কারিবাড়ির মো. নাঈমুল ইসলামের মাতা, দৈনিক ইত্তেফাক মনোহরগঞ্জ সংবাদদাতা আব্দুল গাফ্ফার সুমনের নানি হোসনেয়ারা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি চার ছেলে, দুই মেয়ে রেখে যান। সোমবার মরহুমার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন পাটোয়ার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কাজী মাওলানা আব্দুল হাসেম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) লাকসাম উপজেলার শাখা সভাপতি কাজী মো. খোরশেদ আলম, মক্রবপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু প্রমুখ।