গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর সেরা করদাতা

গাজীপুর সিটি করপোরেশন এলাকার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। সিটি করপোরেশন এলাকার সেরা তিন করদাতার অপর দুই জন হলেন মো. মাহবুবুর রহমান ও মোবারক হোসেন। কর অঞ্চল-গাজীপুরের গাজীপুর ও টাঙ্গাইল জেলার সর্বোচ্চ করদাতাগণকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয় বৃহস্পতিবার শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী সেরা করদাতাগণকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।