ভূতের ভয়ে ৪ ছাত্রী হাসপাতালে!

বরিশালে একটি নার্সিং ইন্সটিটিউটের হোস্টেলে ভূত আতঙ্কে চার ছাত্রী অজ্ঞান ও অসুস্থ হয়ে পরেছে। তাদের শুক্রবার (১২ ফেব্রুযারি) রাত ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়। 

হাসপাতালে ভর্তিরত শিক্ষার্থীরা হচ্ছে বরিশাল নগরীর রূপাতলীস্থ জম জম নার্সিং ইন্সটিটিউটের ২য় বর্ষের নার্সিং অনুষদের ছাত্রী জামিলা আক্তার ও সেতু দাস, প্রথম বর্ষের ছাত্রী তামান্না ও বৈশাখী। 

এ বিষয়ে শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা তাৎক্ষনিক মন্তব্য করতে রাজি হননি। 

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জমজম ইন্সটিটিউটে পড়াশোনা করতে হলে বাধ্যতামূলক ভাবে নাসির্ং ও ম্যাটস অনুষদের ছাত্রীদের হোস্টেলে থাকার বিধান রয়েছে। ইনস্টিটিউটের পঞ্চম তলায় ম্যাটস এবং ষষ্ঠ তলায় নার্সিং অনুষদের ছাত্রীরা থাকে। সেখানে প্রায় ৩৫ জন ছাত্রী থাকলেও বেশ কয়েকজন ভূত আতংকের কথা কর্তৃপক্ষকে জানায়। 

আরও পডুন: চীনের রহস্যময় এক ভুতুড়ে গ্রাম

  
বৃহস্পতিবার মিথিলা নামে এক ছাত্রীকে ভূত খামচি দেয় বলে সে সকলকে জানালে, কর্তৃপক্ষ হুজুরের কাছ থেকে তেল ও পানিপড়া দিয়ে যায়। কিন্তু শুক্রবার সন্ধ্যার পর জামিলা নামে এক ছাত্রীর বাম হাতে ভূত খামচি দেয়। এই খবর ছড়িয়ে পড়লে হোস্টেলে আতংক ছড়িয়ে পড়ে। এরপর একে একে চারজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ভূত আতংকের বিষয়ে জম জম নার্সিং ইন্সটিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর জালিস মাহমুদ জানান, কোনো কারণে হয়তো ভয় পেয়ে চারজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থতারা জানিয়েছে তারা ভূত দেখেছে। আসলে বিষয়টা তেমন নয় জোড়ে বাতাসের শব্দে তারা হয়তো ভয় পেয়েছে। তাদের সু-চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

ইত্তেফাক/এনএ