মঙ্গলগ্রহে বাষ্পের স্তর আবিষ্কার করলেন ইউরোপীয় এবং রাশিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা। মঙ্গলীয় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের একটি পাতলা স্তর লক্ষ্য করা গেছে। এই নতুন আবিষ্কার করেছে ইউরোপীয় এবং রাশিয়ান মহাকাশ সংস্থার একটি অরবিটার
সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের বরাতে জানা যায়, বিজ্ঞানীরা জানিয়েছেন, এক্সোমার্সের মাধ্যমে তারা মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের একটি হালকা স্তরের উপস্থিতি পেয়েছেন। বিজ্ঞানীদের বক্তব্য, এই বাষ্প থাকার অর্থ সেখানে হয়তো কোনও একসময় প্রাণের অস্তিত্ব ছিল।
ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) এবং রাশিয়ান স্পেস এজেন্সি (রোসকোমোস) ২০১৬ সালের ১৪ মার্চ এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার পাঠিয়েছিল। ওই বছরের ১৯ অক্টোবর সেটি মঙ্গলের কক্ষপথে পৌঁছয়। দীর্ঘ প্রায় ৫ বছর পর সেই অরবিটার থেকে এলো এই দারুণ আবিষ্কারের তথ্য।
ব্রিটেন ওপেন ইউনিভার্সিটির দুই বিজ্ঞানী জানিয়েছেন, মঙ্গল গ্রহে নিশ্চয়ই পানি আছে, আর সেই কারণেই কোথাও থেকে জলীয় বাষ্প ফুটো হয়ে বাইরে বেরিয়ে আসছে। আর পানি থাকা মানেই যে সেখানে প্রাণের স্পন্দন থাকবে, সেটাই স্বাভাবিক।
চীনের মহাকাশযান বুধবারেই মঙ্গলের কক্ষপথে পৌঁছেছে। মে মাসে সম্ভবত এটি মঙ্গলের মাটিতে নামবে। তার আগের দিন মঙ্গলবারে মঙ্গলের কক্ষপথে পৌঁছে ছিল আরব আমিরাতের মহাকাশযান।
ইত্তেফাক/এএইচপি