আখাউড়া স্থলবন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি দুইদিন বন্ধ থাকবে। চতুর্থ ধাপে আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার ও রবিবার এ বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। 

বন্দরের কাস্টমস সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আলী জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ জানান, আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিদিনের মতোই চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

ইত্তেফাক/এসআই