ভাগ
১. ভাগের বিপরীত প্রক্রিয়াকে কী বলে?
উত্তর: গুণ।
২. একটি সংখ্যার ৫ গুণ ১২৫ হলে, সংখ্যাটি কত?
উত্তর: ২৫।
৩. একটি বইয়ের মূল্য একটি কলমের মূল্যের ৩ গুণ। একটি কলমের মূল্য ১০ টাকা হলে একটি বইয়ের মূল্য কত?
উত্তর: ৩০ টাকা।
৪. কন্যার বয়স ১৬ বছর। মায়ের বয়স কন্যা বয়সের দ্বিগুণ। মায়ের বয়স কত?
উত্তর: ৩২ বছর।
৫. এক ব্যক্তির দৈনিক আয় ৩৫০ টাকা। ঐ ব্যক্তির এক সপ্তাহের আয় কত?
উত্তর: ২৪৫০ টাকা।
৬. এক কুইন্টাল চালের দাম ৫৬০০ টাকা হলে, প্রতি কেজি চালের দাম কত?
উত্তর: ৫৬ টাকা।
৭. ৮টি ডিমের দাম ৭২ টাকা হলে, ১টি ডিমের দাম কত?
উত্তর: ৯ টাকা।
৮. দুটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর: ৯।
৯. একটি বাসে ১০০ জন যাত্রী যেতে পারলে ৪৫০০ জন যাত্রীর জন্য কতটি বাস লাগবে?
উত্তর: ৪৫টি বাস।
১০. ভাজ্য ২৫০০০ এবং ভাজক ১০০ হলে, ভাগফল কত?
উত্তর: ২৫০।