ব্যবসায় পরিবেশ
১। অর্থনৈতিক পরিবেশ কী?
উত্তর: জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।
২। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?
উত্তর: রাজনৈতিক পরিবেশ।
৩। রাজনৈতিক পরিবেশ কী?
উত্তর:দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম দেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।
৪। ব্যবসায় পরিবেশ কী?
উত্তর:যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিককতার মধ্যে একটা অঞ্চলের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে তাকে ব্যবসায় পরিবেশ বলে।
৫। মানব সম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান?
উত্তর:অর্থনৈতিক পরিবেশের উপাদান।
৬। সামাজিক পরিবেশ কী?
উত্তর:কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, শিক্ষা-সংস্কৃতি, রীতি-নীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকেই সামাজিক পরিবেশ বলে।