দশ বারো বাই একটা ছোট রুমে
আক্কাস আলী স্বপ্নে ঘুমে ঘুমে।
নতুন কেনা মোটর বাইক-এ চড়ে
কেমন যেন মন আনচান করে।
চালিয়ে গেল সেই বন্ধুর বাড়ি
বন্ধু নিয়ে চলল যে তার গাড়ি।
সামনে হোটেল ব্রেকটা কষে থামে
হোক না বেশি খাবার যত দামে।
নেই পরোয়া আজকে ভ্যালেন্টাইন
বন্ধু সাথে মিলবে এটা আইন।
বিলটা দিয়ে ছুটল কোনো পার্কে
দেখা হলেও কেউ জিগায় না কার কে?
এমন মজার আর কোনো দিন আছে
যায় না কেহ প্রিয়জনের কাছে?
মনের সুখে গল্প চলে কত
ভাবনা বিহীন গতকালের মতো।
স্বপ্ন বুনে নতুন দিনের আশায়
দুই চক্ষু লবণ-জলে ভাসায়।
ঘুম ভেঙে যায় হঠাত্ চোখে আলো
স্বপ্ন তবু, মনটা যে রাঙাল।