পূর্বধলায় মেছো বাঘ আটক

পূর্বধলায় একটি ফিসারিতে মাছ খেতে এসে শ্রমিকের হাতে ধরা পড়ল একটি মেছো বাঘ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে ফিসারির শ্রমিক হূদয় নামের এক ব্যক্তি ঐ মেছো বাঘটি আটক করেন। হূদয় মেছো বাঘটিকে শিয়াল ভেবে লাঠি দিয়ে আঘাত করলে এটি আহত হয়ে পড়ে যায়। পরে কৌশলে মেছো বাঘটিকে আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেছো বাঘটি উদ্ধার করা হয়েছে। এটি সুস্থ আছে কি না তা দেখার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।