ফরিদগঞ্জে অবৈধভাবে চলা ইটভাটাগুলোতে কাঠ পোড়ানোর অভিযোগ উঠেছে। ইটভাটাগুলো ঘুরে দেখা যায়, প্রায় প্রত্যেকটিই ফসলের মাঠে, লোকালয়ে, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার পাশে। এসব ইটভাটায় কয়লা পোড়ানোর নির্দেশনা থাকলেও অনেকেই তা উপেক্ষা করে পুড়িয়ে চলছে কাঠ। তাছাড়া টায়ার, অ্যাসিড, জাহাজের পোড়া মবিলও পোড়ানো হচ্ছে। একটি ইটভাটার অনুমোদন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, অবৈধ ইটভাটাগুলোর তালিকা জেলা প্রশাসনের দপ্তরে পাঠানো হবে। চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ জানান, অভিযোগকৃত ইটভাটাটি অবৈধ। মামলা চলমান থাকায় ব্যবস্থা নিতে পারছি না।