রামগতি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শনিবার দুই কাউন্সিলর প্রার্থীর চার কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—রিয়াজ উদ্দিন, মো. করিম, মো. রাজু ও মো. শরিফুল ইসলাম। নির্বাচনি প্রচারণার শেষ দিন শুক্রবার রাতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের আটক করে পুলিশ।
শনিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।