ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। চতুর্থ ধাপে আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে শনিবার ও রোববার বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বন্দরের কাস্টমস সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আলী জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আবদুল হামিদ জানান, আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিদিনের মতোই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।