মুজিবশতবর্ষ উপলক্ষ্যে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর বাস্তবায়নের লক্ষ্যে শনিবার দুপুরে গফরগাঁও উপজেলাব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ‘ক্লিন গফরগাঁও’ নামে একটি এ কর্মসূচি চালু করেছে। উপজেলা পরিষদ চত্বর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ক্লিন গফরগাঁওয়ের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক কর্মী প্রথম দিনের কর্মসূচিতে অংশ নেন।