কলেজছাত্রীর লাশ উদ্ধার

শ্যামনগরে শুক্রবার গভীর রাতে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাসনা হেনা (১৮)। সে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কুয়েত প্রবাসী লুত্ফর রহমানের মেয়ে এবং শ্যামনগর মহসীন সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ পড়ুয়া মেয়ে হাসনা হেনার লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।