শাহজাদপুরে হেরোইনসহ গ্রেফতার ১

শাহজাদপুরে শুক্রবার সন্ধ্যায় হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মেহেদী হাসান লালন। এসআই এসলাম আলী জানান, গোপন খবরের ভিত্তিতে পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড এল এসডি গোডাউন এলাকায় এএসআই সুমন সাঈদসহ অভিযান চালাই। এ সময় উপজেলার খঞ্জনদিয়া গ্রামের মৃত আফতাবের ছেলে মাদক ব্যবসায়ী মেহেদী হাসান লালকে গ্রেফতার করি। তার কাছ থেকে ৪০ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।