ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন-২০২১ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিবিএসের উপমহাপরিচালক ঘোষ সুবব্রত এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় উপপরিচালক মহিউদ্দিন আহেমদ প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২১ সদস্যবিশিষ্ট নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—সহসভাপতি আমজাদ হোসেন ও মো. রফিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন ও মো. আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, সহসাংগঠনিক সম্পাদক নয়ন কান্তি রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, দপ্তর ও আইনবিষয়ক সম্পাদক স্বপন কুমার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম সরকার, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা সম্পাদক আকলিমা খাতুন। এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, জাহিদ হাসান, সালমা হাসনায়েন, মো. গোলাম মোস্তফা, প্রণব পাল, রেশমা জেসমিন, নাঈমা রহমান, ফারহানা সুলতানা এবং মো. আব্দুর রাজ্জাক। —প্রেস বিজ্ঞপ্তি