ডিএসইতে বাজার মূলধন কমেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহের অধিকাংশ সময় দরপতন হয়েছিল। এ কারণে বাজারে সূচক ছিল নিম্নমুখী। আলোচ্য সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূলধন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৯ হাজার ৩০৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৭১০ কোটি ৭৯ লাখ ১৭ হাজার টাকায়। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৯ হাজার ৫৯৩ কোটি ৬৩ লাখ ১৮ হাজার টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৬ হাজার ৬০ কোটি ৯০ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৮৪৬ কোটি ৪৪ লাখ টাকায়। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে প্রায় ৭৮৬ কোটি টাকা। এদিকে, ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৪ হাজার ৮৬ কোটি ১২ লাখ ৬৪ হাজার ১৮০ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৭৫২ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৩৩ কোটি ৭০ লাখ ২১ হাজার টাকা।

ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৮১৭ কোটি ২২ লাখ ৫২ হাজার ৮৩৬ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৭৫০ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৩৩৬ টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ২৪ কমে ১ হাজার ২৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬৩ কমে ২ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে। গত সপ্তাহে ডিএসইতে ৩৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ২৫২টির এবং অপরিবর্তিত আছে ৯১টির। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ১৯২ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮৯ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৯৭৪ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪২ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৭৮৩ টাকা।

সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ৪৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৮৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৬৮ পয়েন্ট কমে ৯ হাজার ৫৮৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৫৩ পয়েন্ট কমে ১২ হাজার ৪১৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে গত সপ্তাহে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত আছে ৭১টির।