দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম ছিল ২০ দশমিক ৮০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের দাম দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪০ টাকায়। সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিটের দাম কমেছে ৩ দশমিক ৪০ টাকা বা ১৬ দশমিক ৩৫ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় অবস্থান করা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইনসিওরেন্সের ১৩ দশমিক ৭৯ শতাংশ, এমআই সিমেন্টের ১২ দশমিক ৭৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১১ দশমিক ৮৬ শতাংশ, সোনালি আঁশের ১১ দশমিক ৮১ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ১১ দশমিক ৪৩ শতাংশ, সিটি ব্যাংকের ১০ দশমিক ৮৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১০ দশমিক ৭৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১০ দশমিক ৭১ শতাংশ এবং লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর ১০ দশমিক ৩৭ শতাংশ কমেছে।