আবাহনী ও সাইফের জয়

মুন্সীগঞ্জে ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনী বড় জয় নিয়ে ফিরেছে। কাল বিকালে প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনী ৪-০ গোলে আরামবাগকে হারিয়েছে। আগের ম্যাচে শেখ জামালের সঙ্গে ড্র করে বেঁচে গিয়েছিল আবাহনী। মোহামেডান এবং চট্টগ্রাম আবাহনীর সঙ্গেও ড্র করে পয়েন্ট হারিয়েছে আবাহনী। গতকাল জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল আবাহনী। ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো ২, আফগান ফুটবলার মাসিহ সাইঘানী ও দিপক রায় ১ গোল করেন। ইনজুরির কারণে খেলেননি বেলফোর্ট।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের দ্বিতীয় খেলায় শেখ রাসেল ১-০ গোলে এগিয়ে ছিল। সেই ম্যাচ হেরেছে। সাইফ স্পোর্টিং দ্বিতীয়ার্ধে ২ গোল করে ম্যাচ জিতেছে ২-১ ব্যবধানে। প্রথমার্ধে আব্দুল্লাহ এবং দ্বিতীয়ার্ধে রাফি সমতা আনেন এবং উজবেক ফুটবলার সিরজিউদ্দিন রাখমাতুল্লে জয় নিশ্চিত করেন।