জয়ের ‘ভালোবাসার বাজি’

ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী জয়। ‘ভালোবাসার বাজি’ শিরোনামের গানটির কথা লিখেছেন গৌতম রায়, সুর ও সংগীত করেছেন সুস্মিতা সিনহা। গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। যেখানে মডেল হয়েছেন জয় ও সুস্মিতা সিনহা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন খোকন কর্মকার। মানিকগঞ্জের জমিদার বাড়িতে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই গানটি ইউটিউবে রিলিজ দেওয়া হবে। নতুন গানটি প্রসঙ্গে জয় বলেন, ‘গানের কথাগুলো সুন্দর, তাই গানটি আমাকে টেনেছে। রাজেশ ভাইয়ের সুর ও সংগীতে চমত্কার একটি গান হয়েছে। গানের সঙ্গে সঙ্গতি রেখে একটা দারুণ মিউজিক ভিডিও তৈরির চেষ্টা করেছি। এখন দর্শক-শ্রোতারা এটি গ্রহণ করলেই আমার সার্থকতা। আমার যে গানগুলো আগে রিলিজ হয়েছে সেগুলো থেকে ভালো সাড়া পেয়েছি। আমার বিশ্বাস নতুন গানটি শ্রোতারা গ্রহণ করবেন।’