বরিশালে ভূত আতঙ্কে চার ছাত্রী হাসপাতালে

বরিশালে একটি নার্সিং ইনস্টিটিউটের হোস্টেলে ভূত আতঙ্কে চার ছাত্রী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্রবার রাতে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তিরত শিক্ষার্থীরা হচ্ছে, বরিশাল নগরীর রূপাতলীস্থ জম জম নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের নার্সিং অনুষদের ছাত্রী জামিলা আক্তার, সেতু দাস, প্রথম বর্ষের ছাত্রী তামান্না ও বৈশাখী।

জম জম নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর জালিস মাহমুদ জানান, কোনো কারণে ভয় পেয়ে ঐ চার ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থরা জানিয়েছে তারা ভূত দেখেছে। আসলে বিষয়টা তেমন নয় জোড়ে বাতাসের শব্দে তারা হয়তো ভয় পেয়েছে। তাদের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। শেবাচিম হাসপাতালের চিকিত্সকরা তাত্ক্ষণিক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।