আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরবর্তী প্রধান প্রসিকিউটর হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ আইনজীবী করিম খান কিউসি। তিনি বর্তমানে ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যুদ্ধাপরাধের বিষপড জাতিসংঘের তদন্ত বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তের একমাত্র সংস্থা হিসেবে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ আদালত। দ্বিতীয় দফার ভোটে ১২৩ দেশের মধ্যে ৭২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন করিম খান। আগামী জুনে তিনি প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব শুরু করবেন। এই পদে তিনি ৯ বছর দায়িত্ব পালন করবেন।
British barrister Karim Khan elected ICC's new chief prosecutor https://t.co/yhjMXDUu0x
— Mujuni Raymond (@qataharraymond) February 13, 2021
আন্তর্জাতিক আদালতের ১৮ বছরের ইতিহাসে তিনি তৃতীয় প্রধান প্রসিকিউটরের দায়িত্ব পাচ্ছেন। বর্তমানে গাম্বিয়ার বিচারপতি ফাতো বেনসুদা এই দায়িত্ব পালন করছেন।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব করিম খান কিউসির এই সাফল্যে তাকে স্বাগত জানিয়েছেন। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমআর