নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে ট্রাক, চালক-হেলপার নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে ট্রাক পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। রবিবার সকাল ৬ টার দিকে তামাবিল থেকে সিলেটগামী ট্রাক ধামরাই ব্রিজে উঠার পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ট্রাকের ভেতর থেকে দু’জনের লাশ উদ্ধার করে। পরে থানা পুলিশ ময়নাতদন্তের লাশ দুটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন-জৈন্তাপুর থানাধীন নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবাদুর রহমান খোকন (২৭) ও গোয়াইনঘাট থানাধীন নলজুরি পশ্চিমপাড় গ্রামের মাহতাব হোসেনের ছেলে রাসেল আহমদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মহসিন। তিনি জানান, জৈন্তাপুরের ধামরাই ব্রিজের উপর উঠা মাত্রই সিলেটগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে চালক রাত জেগে ট্রাক চালিয়েছেন। 

ইত্তেফাক/এএএম